1 Answers

উদ্দীপক পাঠের মাধ্যমে আমরা বুঝতে পারি, দীপক তার দাদাকে খুব পছন্দ করত। তাই সবার মতো দীপকও তার দাদার কথাবার্তা কাজকর্ম আচার-আচরণ অনুকরণ করবে এটাই স্বাভাবিক। আলোচ্য ঘটনায় দীপকের দাদা সকালবেলা একটি আসন অনুশীলন করবে। যার নাম অর্ধকূর্মাসন। তার দাদা বলেন,, মেরুদণ্ড সতেজ রাখার পাশাপাশি অনেক রোগ থেকে মুক্তির এ এক চমৎকার পদ্ধতি। দাদার কথা যে দীপকের ওপর দারুণ প্রভাব ফেলবে একথা অনস্বীকার্য। এর ফলে দীপক তার দাদার মতো উক্ত আসনটি অনুশীলনে উদ্যোগী হবে এবং ফলস্বরূপ দীপক পাবে একটি সুগঠিত শরীর এবং প্রশান্ত হৃদয়। যেখানে পরমাত্মার সন্ধান অনেকাংশেই সহজ।

4 views

Related Questions