1 Answers
হিন্দু বিবাহরীতিতে যেসব আচার-অনুষ্ঠান পালন করা হয় তার মধ্যে অন্যতম একটি বৌভাত। সাধারণত বিয়ের তৃতীয় দিনে বৌভাত করা হয়। আলোচ্য উদ্দীপকে হৃদিতার বৌভাতের দিন আত্মীয়স্বজন, এলাকাবাসীর আগমনে বৌভাত অনুষ্ঠান গমগমে হয়ে ওঠে। বৌভাত অনুষ্ঠানে হৃদিতা শ্বশুর বাড়ির সবাইকে নিজ হাতে ভাত পরিবেশন করে। এর আগে স্বামী আদিত্য একথালা ভাত-তরকারি ও একটি শাড়ি, একটি কুলা বা অন্যকিছুতে সাজিয়ে সকলের সামনে হৃদিতাকে দিয়ে বলে আজ থেকে তোমার ভাত কাপড়ের সমস্ত দায়িত্ব নিলাম। হৃদিতা ভাত পরিবেশনের মাধ্যমে। শ্বশুর বাড়ির সকলের সাথে তার চেনা জানা হয়। কুশল বিনিময় হয়। নববধূ সম্পর্কে আত্মীয়স্বজন ও পাড়াপ্রতিবেশীদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়। একটি মেয়েকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গিয়ে বসবাস করতে হয়।
5 views
Answered