1 Answers

আলোচ্য উদ্দীপকে কানন ছিল ধনী পরিবারের আধুনিক সন্তান। সে শহুরে জীবনযাপনে অভ্যস্ত ছিল। কিন্তু পহেলা বৈশাখ  তার জীবনকে পাল্টে দেয়। তার খুব সকালে ঘুম থেকে ওঠা একেবারেই অসম্ভব ছিল। অথচ সে সকালে ঘুম থেকে ওঠে লাল- সাদা পাঞ্জাবি পরে বাঙালি সংস্কৃতিকে আপন করে নেয়। বন্ধুদের সাথে রমনার বটমূলে পান্তা-ইলিশ খায়। নববর্ষের গান কাননের মধ্যে বাঙালি জাতির চেতনাবোধ জাগ্রত করে তোলে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় তারা বন্ধুরা মিলে পহেলা বৈশাখ উদ্যাপন করে। আর এভাবে কানন তার নিজের ভিতরে বাঙালি সত্তাকে জাগ্রত করে।

4 views

Related Questions