1 Answers
নিমাই ভট্টাচার্য প্রতিদিন সকালে কাজে যাবার পূর্বে ধর্মীয় গ্রন্থ পাঠ করলে তার মধ্যে ধর্মীয় অনুভূতি জাগ্রত হয়। তিনি ধর্মীয় শিক্ষা নিজ জীবনে প্রয়োগ করতেন। নিজে সৎ ও ন্যায়ের পথে থেকে জনগণের সাহায্যে এগিয়ে যেতেন। তিনি বিশ্বাস করতেন পরোপকারই ধর্ম। সমাজ থেকে হিংসা বিদ্বেষ, হানাহানি দূর করার জন্য তিনি মানুষকে সৎ ও ন্যায়ের পথে চলার উপদেশ দিতেন। * তিনি ধর্মীয় গ্রন্থ থেকে শিক্ষালাভ করে সত্যিকারের সমাজসেবা করার চেষ্টা করেন। ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে তিনি বুঝতে পারেন জীবসেবার মাঝেই ঈশ্বরসেবা নিহিত। জীবকে সেবা করলেই ঈশ্বরকে পাওয়া যাবে। তাই তিনি সমাজের মানুষের পরোপকারে নিজেকে বিলিয়ে দিতেন।
5 views
Answered