1 Answers
ধর্মগ্রন্থ মানুষকে নৈতিক মূল্যবোধের শিক্ষা দেয়। ধর্মীয় গ্রন্থে মানুষের জীবনকে সুন্দর ও কল্যাণময় করে তোলার জন্য কতকগুলো আচার-অনুষ্ঠান পালনের কথা বলা হয়েছে। এ সকল আচার-অনুষ্ঠান আমাদের পারিবারিক ও সামাজিক জীবনকে প্রভাবিত করে।
আলোচ্য উদ্দীপকে শান্তর পরিবারে নিয়মিত বিভিন্ন আচার-অনুষ্ঠান যেমন রাখীবন্ধন, দীপাবলি, ভাইফোটা হতো এবং তার পরিবার অন্যান্য ধর্মানুষ্ঠান যেমন- দোলযাত্রা, রথযাত্রা, নামযজ্ঞ এগুলোতে অংশগ্রহণ করে। যার কারণে সে ধর্মের প্রতি অনুরাগী হয়। সে সকলের সাথে নম্র ও ভদ্র আচরণ করে। সকলের প্রতি বিনয়ী ভাব পোষণ করে। এ সকল ধর্মীয় আচার-অনুষ্ঠানের কারণে তার মধ্যে মানবিক মূল্যবোধের সৃষ্টি হয়। বিভিন্ন ধর্মাচার থেকে সে সমাজের প্রতি তার দায়িত্বকর্তব্য সম্পর্কে শিক্ষালাভ করতে পারে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের কারণে মানুষের সামাজিক ও পারিবারিক জীবনের বন্ধন আরও সুদৃঢ় হয়। এ সকল অনুষ্ঠানে জাতি-ধর্ম নির্বিশেষে সকলে অংশগ্রহণ করার ফলে সকলের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সৃষ্টি হয়। সমাজের সকল শ্রেণির মানুষের মধ্যে জাতীয় ঐক্য গড়ে ওঠে ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। তাই বলা যায়, আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে ধর্মানুষ্ঠান ও ধর্মাচারের নীতি অনুসরণ করা অবশ্য কতর্ব্য।