1 Answers

আলোচ্য উদ্দীপকে স্বামী আদিত্য যখন হৃদিতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় তখন তার মধ্যে নতুন এক অনুভূতির সৃষ্টি হয়। কারণ সিঁদুর দিয়ে বিবাহ চিহ্ন পরানো হয়। এতে স্বর্ণ আংটি কিংবা দর্পণ কিংবা কলার আগমাচ ব্যবহৃত হয়। এরপর থেকেই স্ত্রী স্বামীর জীবিতাবস্থায় সিঁথিতে সিঁদুর পরতে পারবে। তবে আমাদের দেশে অনেক স্থানে গায়ে হলুদের দিন আবার কোথাও কোথাও বাসি বিয়ের দিন সিঁদুর পরানো হয়। আবার স্ত্রীরা যখন মারা যায় তখন তাকে চিতায় উঠানোর আগে সিথিতে সিদুর পরিয়ে দেয়। হৃদিতার কাছে মনে হয় সে একটি নতুন জীবনের যাত্রা শুরু করল। সে অনুভব করতে পারে সিঁথিতে সিঁদুর পরানো তার নারী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। নতুন একটা অজানা, অচেনা নতুন পরিবেশকে আপন করে নিয়ে সে পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হয়। বৌভাত অনুষ্ঠানের মাধ্যমে সে কাজটি মেয়েদের জন্য সহজ হয়ে যায়। এরপর থেকে হৃদিতা ও আদিত্যের জীবনে নতুন অধ্যায় শুরু হয় এবং তারা উভয়ের সংসার জীবনের দায়িত্ব গ্রহণ ও পালন করে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বৌভাত অনুষ্ঠানের মাধ্যমে হৃদিতা অজানা-অচেনা পরিবেশ আপন করে নেয়।

5 views

Related Questions