1 Answers

সমাবর্তন নামক অনুষ্ঠানের মাধ্যমে অনিক গুরুগৃহ থেকে ফিরে আসে। 

সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে গুরু অনিককে অনেক মূল্যবান উপদেশ দেন। এ উপদেশ পালন করে অনিক সর্বদা সৎ পথে চলার অনুপ্রেরণা পাবে। সবার সাথে সবসময় সত্য কথা বলবে। নিজের কর্তব্যকর্মগুলো নিষ্ঠার সাথে পালন করবে। কখনও ধর্মবিমুখ হবে 'না, সর্বদা ধর্মের পথে থেকে নিষ্ঠার সাথে ধর্ম পালন করবে। হিন্দুধর্মের ধর্মশাস্ত্রে অনেক মূল্যবান উপদেশ ও জীবনে চলার দিকনির্দেশনা আছে অনিক এগুলো ভালোভাবে আয়ত্ত করবে। ধর্মপথ ও কর্তব্যপথগুলো ভালোভাবে অনুসরণ করবে। পিতামাতাকে সর্বদা ভক্তি করবে, বাড়ির গুরুজনসহ সমাজের সকল গুরুজনদের শ্রদ্ধা করবে ও ছোটদের ভালোবাসবে। আচার্যগুরুকে সবসময় শ্রদ্ধা-ভক্তি করবে। অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা করবে। সবসময় ভালো কাজ করবে এবং অপরকে ভালো কাজে উৎসাহিত করবে। সংসার ধর্ম নিষ্ঠার সাথে পালন করবে। শ্রদ্ধার সাথে দান করবে এবং ঈশ্বরের প্রতি অবিচল থেকে ভক্তিতে মাথা নত করবে। এভাবেই তার পরবর্তী জীবন হয়ে উঠবে আনন্দময় ও সুখময়।

4 views

Related Questions