1 Answers
উদ্দীপকের দৃষ্টান্তটি মানবসেবামূলক। এ দৃষ্টান্তটি আমাদেরকে মানবসেবায় উদ্বুদ্ধ করে।
সৃষ্টিজগতের সকল সৃষ্টির মধ্যে মানুষই যেহেতু প্রধান সৃষ্টি, তাই মানুষের উপকার করাই আমাদের প্রধান ও প্রথম কর্তব্য। কেউ ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত, অভাবগ্রস্ত কিংবা বস্ত্রহীন হয়ে পড়লে তার প্রতি সদয় হয়ে সকল দুঃখ-বেদনা মোচন করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। মানুষের সেবা করলে আল্লাহ খুশি হন এবং তিনি মানুষের সেবাকে নিজের সেবা হিসেবে গ্রহণ করেন। কাজেই অগ্রাধিকার ভিত্তিতে এ সেবাদান করতে হবে। পিতামাতা, পরিবার পরিজন, নিকটাত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশীগণ সেবা পাওয়ার ক্ষেত্রে অগ্রগণ্য। অতঃপর অপরাপর মানুষের সেবায় আমাদেরকে যথাসম্ভব নিয়োজিত থাকতে হবে।
4 views
Answered