1 Answers
মাদকাসক্তির কারণে অভিষেকের জীবনে নানা ধরনের ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
মাদক গ্রহণ বা মাদকাসক্তি অনৈতিক এবং অধর্মের পথ। কারণ মাদকাসক্তি মাদক গ্রহণকারীর স্বাভাবিক চেতনাকে বিমূঢ় করে দেয়। তিনি আর প্রকৃতিস্থ থাকেন না, সুস্থ থাকেন না। আর অসুস্থ দেহ ও মনে তিনি যে আচরণ করেন, তাতে অনৈতিকতা প্রকাশ পায়। উদ্দীপকের মেধাবী ছাত্র অভিষেক ঘোষ খারাপ বন্ধুদের সঙ্গে পড়ে কিছুদিন যাবত গোপনে মাদক গ্রহণ করছে। এতে করে তাকে নানা ধরনের শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হতে হবে। মাদকাসক্তি দৈহিক, মানসিক, আর্থিক ও সামাজিক ক্ষতি সাধন করে। ধূমপানের ফলে নানাবিধ রোগ হয়। যেমন- নিউমোনিয়া, ব্রংকাইটিস, যক্ষ্মা, ফুসফুসের ক্যান্সার, গ্যাস্টিক আলসার, ক্ষুধামান্দ্য, হৃদরোগ ইত্যাদি। মাদকগ্রহণে নানা প্রকার অসুখ হয় এবং মাদকাসক্ত ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে সরে যায়। মাদকগ্রহণে মানসিক ক্ষতি হয়। মাদকাসক্ত অবস্থায় ব্যক্তির বিবেকবুদ্ধি লোপ পায়। এরূপ ব্যক্তির চৈতন্য পর্যন্ত লোপ পেতে পারে। মাদকাসক্ত ব্যক্তির মস্তিষ্ক বিকৃতি পর্যন্ত ঘটতে পারে। মাদকদ্রব্য ক্রয় করার জন্য অর্থ যোগাড় করতে গিয়ে সে অসৎ উপায় অবলম্বন করতেও দ্বিধা করে না। মাদকাসক্তির কারণে পারিবারিক ও সামাজিক বন্ধন পর্যন্ত শিথিল হয়ে যায়। মাদকাসক্তির কারণে উদ্দীপকের অভিষেকের জীবনেও এরূপ ক্ষতিকর প্রভাব পড়তে পারে।