1 Answers

উদ্দীপকে উল্লিখিত সাদেক সাহেবের বিশ্বাসে তাওহিদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস ফুটে উঠেছে। ইসলামি পরিভাষায় আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলা হয়। মানবজীবনে এ বিশ্বাসের প্রভাব অত্যন্ত ব্যাপক। তাওহিদে বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়। তাওহিদে বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে। মানুষ আল্লাহ তায়ালা ব্যতীত অন্য কারও নিকট মাথানত করে না। ফলে জগতের সকল সৃষ্টির ওপর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। সচ্চরিত্রবান হওয়ার ক্ষেত্রেও মানবজীবনে তাওহিদের প্রভাব অপরিসীম। মানুষ আল্লাহ তায়ালার গুণাবলি ও পরিচয় লাভ করে এবং সেসব গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে। মানবসমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায়ও তাওহিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা তাওহিদে বিশ্বাস মানব সমাজে এ ধারণা প্রতিষ্ঠা করে যে, সকল মানুষই আল্লাহর বান্দা ও সমান মর্যাদার অধিকারী। এভাবে মানুষের মধ্যে ঐক্যের চেতনা জাগ্রত হয়। তাওহিদে বিশ্বাস মানুষকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে। অসৎ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে। ফলে মানব সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। সর্বোপরি তাওহিদে বিশ্বাস পরকালীন জীবনে মানুষকে সফলতা দান করে।

তাই বলা যায়, মানবজীবনে তাওহিদের ওপর বিশ্বাস ব্যাপক প্রভাব বিস্তার করে।

5 views

Related Questions