1 Answers
উদ্দীপকে রাশেদের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও তার মায়ের বক্তব্যে লৌকিক ব্যাখ্যার দিকগুলো ফুটে উঠেছে। নিচে তার তুলনামূলক সম্পর্ক বিশ্লেষণ করা হলো-
⇒ বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি হলো প্রাকৃতিক নিয়ম ও বাস্তব • কারণ। অন্যদিকে লোকিক ব্যাখ্যার ভিত্তি হলো অতিপ্রাকৃত ও অলৌকিক কারণ।
⇒ বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে কেবল মৌলিক ও অন্তর্নিহিত সাদৃশ্যের উপর গুরুত্ব আরোপ করে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়। অন্যদিকে লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে অধিক পরিমাণে বিচ্ছিন্ন ও বাহ্যিক সাদৃশ্যের উপর গুরুত্ব আরোপ করে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়।
⇒ বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনাবলির মধ্যকার সাদৃশ্যের বিষয়সমূহের মূল্য ও গুরুত্ব নিরূপণ করার মাধ্যমে এগুলোর যথার্থতাও প্রতিপাদন করা হয়। অন্যদিকে লৌকিক ব্যাখ্যায় ঘটনাবলির মধ্যকার সাদৃশ্যের বিষয়সমূহকে কেবল অবলোকন করা হয়, এগুলোর কোনোরূপ যথার্থতা বিচার করা হয় না।
⇒ বৈজ্ঞানিক ব্যাখ্যায় যেকোনো ঘটনা প্রকৃতির সাধারণ নিয়মাবলির প্রেক্ষিতে ব্যাখ্যা করা হয়ে থাকে। কিন্তু লৌকিক ব্যাখ্যায় কোনো একটি ঘটনাকে বিশেষ পরিস্থিতিতে এককভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে।
⇒ বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশেষ ঘটনার সাথে যুক্ত সাধারণ নিয়মের ব্যাখ্যা দেওয়া হয়। অন্যদিকে লৌকিক ব্যাখ্যায় মূলত বিশেষ ঘটনা ব্যাখ্যা করা হয়।
⇒ বৈজ্ঞানিক ব্যাখ্যায় সমজাতীয় ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার মাধ্যমে ঘটনাগুলোকে সামান্যীকরণের প্রেক্ষিতে মূল ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়ে থাকে। অন্যদিকে লৌকিক ব্যাখ্যায় বিচ্ছিন্নভাবে ঘটনার কারণ ব্যাখ্যা করা হয়।
⇒ বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে প্রকৃতির সব ঘটনাই নিয়ম অনুসারে ঘটে। অন্যদিকে লৌকিক ব্যাখ্যা অনুযায়ী, প্রকৃতির সব ঘটনাই আকস্মিকভাবে ও দৈবক্রমে ঘটে।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে রাশেদ ও তার মায়ের বক্তব্যে ব্যাখ্যার বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার দিকগুলো ফুটে উঠেছে এবং তুলনামূলক সম্পর্ক বিশ্লেষণে উপরের আলোচিত বিষয়গুলো ফুটে উঠেছে।