1 Answers
কাওসার সাহেবের অনুসৃত জীবনব্যবস্থা হলো ইসলামি জীবনব্যবস্থা। মানবজীবনে ইসলামি জীবনব্যবস্থার অনুসরণ খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ।
আমরা জানি, ইসলাম হলো আল্লাহ তায়ালার প্রবর্তিত ধর্ম বা জীবন বিধান। এটি মানবজাতির জন্য আল্লাহ তায়ালার একটি বিশেষ নিয়ামত। এটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানবজীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিকনির্দেশনা এতে দেওয়া হয়েছে।
ল্লাহ তায়ালা বলেন- الْيَوْمَ الْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
অর্থ: "আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করলাম; আর তোমাদের ওপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দীন (জীবনব্যবস্থা) হিসেবে মনোনীত করলাম।” (সূরা আল-মায়িদা: ৩)
মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিকনির্দেশনা ইসলামে বিদ্যমান। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সকল বিষয়ই ইসলামে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের অবস্থার বর্ণনাও ইসলামে রয়েছে। সুতরাং প্রতিটি মানুষের সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য কাওসার সাহেবের অনুসৃত জীবনব্যবস্থা (ইসলাম) মানবজীবনে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ।