1 Answers

আশরাফ একটি গ্রন্থকে 'একটি চিরন্তন, শাশ্বত মহাগ্রন্থ এবং পরিপূর্ণ জীবনব্যবস্থা' বলে উল্লেখ করেছে। গ্রন্থটি হলো আল- কুরআন। আল-কুরআন সম্পর্কে আশরাফের এ মন্তব্যের সাথে আমি একমত।

আমরা জানি, অতীত যুগের সকল আসমানি গ্রন্থই ছিল কোনো গোষ্ঠী, জাতি বা ভৌগোলিক সীমারেখাবেষ্টিত জনগোষ্ঠীর জন্য। আর তা ছিল নির্দিষ্ট সময়ের জন্য হিদায়েতের উৎস। কিন্তু আল- কুরআন কোনো নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, সম্প্রদায়, দেশ বা কালকে কেন্দ্র করে নাজিল হয়নি। বরং এটি সমগ্র বিশ্বমানবতার জন্য সর্বাত্মক হিদায়েতের সওগাত নিয়ে আবির্ভূত হয়েছে। মহান আল্লাহ এ মর্মে ঘোষণা করেন, "সকল প্রশংসা আল্লাহরই, যিনি তাঁর বান্দার প্রতি এ কিতাব অবতরণ করেছেন, আর এতে তিনি কোনো প্রকার বক্রতা তথা অপূর্ণতা রাখেন নি।" (সূরা কাহাফ : ১)

পবিত্র কুরআনই ইসলামি জীবনব্যবস্থার মূলনীতি ও অনুশাসনের উৎস। পবিত্র কুরআনের ওপরই ইসলামি শরিয়তের সম্পূর্ণ ইমারতের অবকাঠামো প্রতিষ্ঠিত। কুরআনের মাধ্যমে ইসলামি জীবনব্যবস্থা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। জীবনব্যবস্থার পরিপূর্ণতার কথা ঘোষণা করে আল্লাহ বলেন, "আজ আমি তোমাদের ওপর তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের ওপর আমার নিয়ামতসমূহ সম্পূর্ণ করে দিলাম। আর তোমাদের জন্য একমাত্র জীবনব্যবস্থা হিসেবে ইসলামকে মনোনীত করে দিলাম।" (সূরা মায়িদা : ৩)

পরিশেষে বলা যায়, আশরাফের উক্তিটি যথার্থ। কারণ আল- কুরআনই চিরন্তন, শাশ্বত মহাগ্রন্থ এবং পরিপূর্ণ জীবনব্যবস্থা।

5 views

Related Questions