1 Answers

না, উদ্দীপকে দৃশ্যকল্প-১ -এর উল্লিখিত বিজ্ঞাপনটির সাথে আমি একমত নই। কারণ এখানে একটি মাত্র শর্ত কারণ মনে করা জনিত অনুপপত্তি। নিচে আমার মতামত তুলে ধরা হলো- কারণ হচ্ছে কয়েকটি শর্তের সমষ্টি। তাই একটি মাত্র শর্ত সমস্ত কারণ বলে ধারণা করা চলে না। এ পদ্ধতির সাহায্যে অনেক সময় একটি মাত্র শর্তই কারণ বলে ধরে নেওয়া হয়। যেমন: লবণ দিলে তরকারিতে স্বাব্দ হয়, না দিলে স্বাদ হয় না। তাহলে লবণই স্বাদের কারণ। কিন্তু আসলে তা নয়, লবণ একটি শর্ত মাত্র। তরকারিতে স্বাদ উৎপন্ন করতে লবণ, হলুদ, পিয়াজ, মরিচ, জিরা ইত্যাদি একযোগে কাজ করে। এখানে একটি মাত্র শর্ত সমস্ত কারণ বলে ভুল করা এক প্রকার কার্যকারণ-সংক্রান্ত অনুপপত্তি।

সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ -এ 'ক' নামক তেলকে তরকারির স্বাদ বৃদ্ধির একমাত্র কারণ হিসেবে চিহ্নিত করায় এখানে একটি মাত্র শর্ত সমস্ত কারণ হিসেবে চিহ্নিত করা সংক্রান্ত অনুপপত্তি ঘটেছে।

4 views

Related Questions