1 Answers
'যথাযথ নিয়ন্ত্রণই অনীল কুমারকে লক্ষ্যার্জনে সহায়তা করেছে'- এ বক্তব্যের সাথে আমি একমত।
পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যাদি সম্পন্ন হয়েছে কিনা তা পরিমাপ, বিচ্যুতি ঘটলে তার কারণ নির্ণয় ও বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলে। প্রতিষ্ঠানে যেকোনো কাজ শুরুর পূর্বে পরিকল্পনা প্রণীত হয়। তার আলোকে উপায়-উপকরণাদিকে সংহত করা হয়ে থাকে। এরপর অধস্তনদের প্রয়োজনীয় নির্দেশনা ও প্রেষণা দেওয়া হয়। কার্য চলাচলে বিভিন্ন বিভাগের কাজে সমন্বয়সাধন করা হয়। এভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পনামাফিক কাজ সম্পন্ন করা হয়। অর্থাৎ একটি কাজ বা পরিকল্পনাকে যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে লক্ষ্যার্জন করা যায়।
উদ্দীপকে অনীল কুমার সাভার EPZ এ অবস্থিত অনীল ফ্যাশনস্ লি.- এর ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বছরে ৬ লক্ষ পিস তৈরি পোশাক উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করে। এ লক্ষ্যে অনীল কুমার যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অর্থাৎ যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যেই ৬ লক্ষ পিস পোশাক উৎপাদনে সক্ষম হয়েছেন।
উপর্যুক্ত আলোচনা আলোকে বলা যায়, 'যথাযথ নিয়ন্ত্রণই অনীল কুমারকে লক্ষ্যার্জনে সহায়তা করেছে'- বক্তব্যটি যথার্থ। তাই এ বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি।