1 Answers
উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে আরোহ অনুমানে দৃশ্যকল্প-২ বেশি গুরুত্বপূর্ণ। দৃশ্যকল্প-১ হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং দৃশ্যকল্প-২ হচ্ছে কার্যকারণ নীতির নিরীক্ষণ নীতি।" দৃশ্যকল্প-১ এ আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি দেখতে পাই- এখানে বলা হয়েছে, যেহেতু-
শফিকের দাদা মারা গেছেন।
নানা মারা গেছেন।
চাচা মারা গেছেন।
∴ সকল মানুষ হয় মরণশীল।
উপরের দৃষ্টান্তে দেখা যাচ্ছে যে, শফিকের দাদা মারা গেছে, নানা মারা গেছে, চাচা মারা গেছে। তাদের মৃত্যু প্রত্যক্ষ করে এই জ্ঞান লাভ করা যায় যে, সবাই মারা যাবে। এটি অত্যন্ত সীমিত জ্ঞান। কারণ অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল মানুষ যে মরণশীল এই জ্ঞান লাভ করা অসম্ভব। সুতরাং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতে বিশ্বাস করে কিছু সংখ্যক মানুষের মৃত্যুর অভিজ্ঞতার উপর ভিত্তি করে সব মানুষ মরণশীল সম্পর্কে একটা সিদ্ধান্ত স্থাপন করি। দৃশ্যকল্প-২ এ আমরা যে বিষয়টি পাই তা হলো- রফিক তার কলাবাগানের প্রতি কাঁদির প্রতিটি কলা পরীক্ষা করে দেখলো যে সবগুলা পুষ্ট। তাই বাগানের সব কলা পুষ্ট। প্রত্যেক কাঁদি কলা পরীক্ষা করলো ও দেখলো সবকলা পুষ্ট। এভাবে বাগানের মোট ২০ কাঁদি কলা পরীক্ষা করলো এবং দেখলো যে সব কলা পুষ্ট।
∴ সে সিদ্ধান্ত নিলো বাগানের সব কলা পুষ্ট। আরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো যে বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত তা নিরীক্ষণের মাধ্যমে যাচাই করে প্রতিপাদন করে থাকি। কলাগুলোকে বাস্তব অভিজ্ঞতা থেকে তথা প্রতিটি কলাকে দেখে নিরীক্ষণের মাধ্যমে জানতে পারলাম যে তা পুষ্ট। সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর থেকে দৃশ্যকল্প-২ আরোহ অনুমানে বেশি গুরুত্বপূর্ণ।