1 Answers

বিদ্যমান পরিস্থিতিতে 'M' ও 'N' ব্যাংক-এর মধ্যে 'N' ব্যাংকের ঝুঁকি বেশি।

উদ্দীপকের নিলু ও বিনি দুই বান্ধবী। নিলু 'M' ব্যাংক হতে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে কার্ড সংগ্রহ করেন। অন্যদিকে, বিনি. 'N' ব্যাংক হতে কোনো প্রকার টাকা জমা না দিয়েই কার্ড সংগ্রহ করে। এখানে নিলুর কার্ডটি হলো ডেবিট কার্ড আর বিনির কার্ডটি হলো ক্রেডিট কার্ড।

বিদ্যমান পরিস্থিতিতে তারা যদি কোনো কারণে 'N' ব্যাংকের টাকা পরিশোধ করতে অস্বীকৃতি জানায় বা টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করে সেক্ষেত্রে 'N' ব্যাংকের টাকা প্রাপ্তির সম্ভাব্য ঝুঁকি থেকে যায়। কারণ 'M' ব্যাংকে যেমন ব্যাংক হিসাব খোলে ব্যাংক হিসাবে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে কার্ড সংগ্রহ করে থাকে এবং নির্দিষ্ট পরিমাণ কিস্তিতে অথবা একত্রে টাকা পরিশোধ করতে হয়, সেক্ষেত্রে 'N' ব্যাংক কোনো প্রকার ব্যাংক হিসাব এবং টাকা ছাড়াই গ্রাহককে কার্ড দিয়ে থাকে। যা দ্বারা গ্রাহক ATM বুথ থেকে টাকা উত্তোলন এবং বিপণি থেকে কেনাকাটা করে থাকে।

তাই বলা যায়, বিদ্যমান পরিস্থিতিতে উদ্দীপকের 'M' ও 'N' ব্যাংকের মধ্যে 'N' ব্যাংকের ঝুঁকির পরিমাণ বেশি।

5 views

Related Questions