1 Answers
আর সি লি.-এর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জয় ও বিজয়ের মধ্যে বিজয়ের অগ্রাধিকার বেশি।
আইনুযায়ী যে শেয়ারের মালিকগণ অধিকার, দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক বিচারে অধিক সুবিধা ও-মর্যাদাভোগ করলেও লভ্যাংশ বণ্টনে ও কোম্পানি বিলোপের সময় মূলধন প্রত্যাবর্তনে অগ্রাধিকার পায় না তাকে সাধারণ শেয়ার বলে। অপরদিকে, যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ প্রাপ্তিতে ও মূলধন প্রত্যাবর্তনে অন্যান্য শেয়ার মালিকগণের চেয়ে অগ্রাধিকার পায় তাকেই অগ্রাধিকারযুক্ত শেয়ার বলে।
উদ্দীপকে জয় একজন অগ্রাধিকার শেয়ারহোল্ডার। এ ধরনের শেয়ারহোল্ডাররা পরিচালক হতে বা পরিচালক নির্বাচনে ভোট দিতে পারে না এবং নিজস্ব স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্যকোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। যে কারণে কোম্পানির সাধারণ সভায় এরূপ শেয়ারহোল্ডাররা থাকতে পারে না। কিন্তু বিজয় একজন সাধারণ শেয়ারহোল্ডার। এরূপ শেয়ারের মালিকগণ পরিচালক নির্বাচনে প্রার্থী হতে পারে, নির্বাচনে ভোট দিতে পারে ও শেয়ারহোল্ডারদের বিভিন্ন সভায় অংশগ্রহণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মতামত প্রদান করতে পারে।
সুতরাং আমার মতে, আর সি লি. এর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জয় ও বিজয়ের মধ্যে বিজয় অগ্রাধিকার বেশি পাবে।