1 Answers

জনাব ফরিদ ব্যবস্থাপনার মধ্যম স্তরে কর্মরত। তাই সাংগঠনিক স্তর বিবেচনায় তিনি সিদ্ধান্ত গ্রহণের চেয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের সাথে অধিক মাত্রায় সম্পৃক্ত।

উচ্চ পর্যায়ের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি-নির্দেশনা বাস্তবায়নে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণকে কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে, তাকে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা বলে। এরূপ পর্যায় উচ্চ ও নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণের থেকে সিদ্ধান্ত বাস্তবায়নের সাথে জড়িত থাকে অধিক মাত্রায়।

উদ্দীপকে জনাব ফরিদ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের তত্ত্বাবধানের সাথে জড়িত এবং প্রতিষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়নে তিনি অধীনস্থ কর্মচারীদের নিয়ে কাজ করেন। যদিও তিনি পরিকল্পনা গ্রহণ করেন কিন্তু সেটা প্রতিষ্ঠানের মধ্যম পর্যায়ে অবস্থান করে। মধ্যম স্তরের ব্যবস্থাপনা উচ্চ ও নিম্নস্তরের ব্যবস্থাপনার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে। এরা নেতৃত্ব, পরিচালনা, সমন্বয়, এমনকি নিয়ন্ত্রণের সাথেও জড়িত।

উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, জনাব ফরিদ সাংগঠনিক স্তর বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণের চেয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের সাথে অধিক সম্পৃক্ত।

4 views

Related Questions