1 Answers
উদ্দীপকের আজগর সাহেব ও রফিক সাহেব দুই প্রতিষ্ঠানে নিয়োজিত থাকলেও তারা দুজনেই তাদের কাজগুলোর মাধ্যমে মূলত কৃষিক্ষেত্রের উন্নয়ন করছেন।
রফিক সাহেব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (BARI) একজন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং তার প্রতিষ্ঠানের কার্যাবলি নিম্নরূপ-
i. দানাশস্য, কন্দাল, ডাল, তেলবীজ, সবজি, ফল, মশলা, ফুল ইত্যাদির উচ্চফলনশীল জাত ও উন্নত চাষাবাদ কলাকৌশল উদ্ভাবন করা।
ii. কৃষির উন্নত চাষাবাদ ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তি উদ্ভবন করা।
iii. মৃত্তিকার উর্বরতা রক্ষা ও উন্নয়ন করা।
iv. সেচ প্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন এবং প্রযুক্তি গ্রহণে কৃষককে অনুপ্রাণিত করা।
V. সারের পরিমাণ নির্ধারণ ও ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন করা।
vi. ফসলের রোগবালাই দমন সংক্রান্ত গবেষণা পরিচালনা করা।
vii. চাষাবাদ ও পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্র উদ্ভাবন করা।
viii. শস্য বিন্যাস পদ্ধতির আধুনিকীকরণ ও উন্নয়ন।
ix. কৃষি উন্নয়ন সংক্রান্ত সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা প্রভৃতির আয়োজন করা।
X. উন্নত প্রযুক্তি প্রদর্শণের জন্য মাঠ দিবসের আয়োজন করা।
xi. কৃষি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা।
xii. দেশের চাহিদাভিত্তিক কৃষি গবেষণা পরিচালনা ও সরকারকে কৃষি উন্নয়নে পরামর্শ প্রদান করা।
xiii. কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের জন্য বিদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা।
অপরদিকে, আজগর সাহেব প্রাণিসম্পদ অধিদপ্তরের (BLRI) একজন কর্মকর্তা এবং তার প্রতিষ্ঠানের কার্যাবলি হলো-
i. গবাদিপশু ও পাখির জাতের উন্নয়ন ঘটানো। উদাহরণস্বরূপ, BLRI লেয়ার-২ বা স্বর্ণা জাতটির কথা বলা যায়। এ জাতটি অধিক ডিম উৎপাদনে সক্ষম।
ii. গবাদিপশু ও পাখির চিকিৎসা, খাদ্য ও পালন ব্যবস্থাপনা নিয়ে গবেষণা 'করা।
iii. বিভিন্ন রোগের টিকা উৎপাদন ও বিতরণ করা।
iv. প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত ও টেকসই প্রযুক্তি উদ্ভাবন করা। যেমন: গরু মোটাতাজাকরণ, হিমায়িত ও তরল সিমেন ব্যবহারের মাধ্যমে গবাদিপশুর কৃত্রিম প্রজনন ঘটানো।
V. খামারিদের প্রশিক্ষণ দেওয়া ও প্রযুক্তি হস্তান্তর করা।
তাই বলা যায়, আজগর ও রফিক সাহেবের অফিস দুই ধরনের কাজে নিয়োজিত থাকলেও তাদের মূল কাজ কৃষির সার্বিক উন্নয়ন।