1 Answers

উদ্দীপকের হিজলপুর গ্রামে ব্র্যাক এনজিওটি কৃষির উন্নয়নে সাহায্য করে।

ব্র্যাক উন্নত প্রযুক্তি সরবরাহ, সহজশর্তে ঋণ প্রদানসহ কৃষি উৎপাদন ব্যবস্থাপনার উন্নয়নে সাহায্য করে। হিজলপুর গ্রামের কৃষকরা বিনামূল্যে বীজ, সার, কীটনাশক, কৃষিযন্ত্রপাতি ইত্যাদি পায়। এতে করে দরিদ্র, ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক চাষি, অসহায় গ্রামীন মহিলারা কৃষি কাজ করতে পারেন। ফলে বেকারত্ব দূর হয়। ব্র্যাক কৃষকদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দেয় বিধায় কৃষি বিষয়ক অদক্ষতা দূরসহ আর্থিক সংকট কেটে যায়। কৃষকদের বীজ, সার সরবরাহসহ সেচ কার্যক্রমে সহায়তা দান করে। ফলে কৃষির ব্যাপক উৎপাদন হয়। এতে গ্রামের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। কৃষকেরা সাবলম্বী হয়ে ওঠেন। গ্রামের মৎস্য, পশুসম্পদ ও বনায়ন ব্যবস্থার প্রসার ঘটে।

দারিদ্রতা দূরীকরণের পাশাপাশি দরিদ্র জনগনের ক্ষমতায়নে সাহায্য করে। ফলে কৃষকসহ গ্রামের জনগণ সচেতন হয়ে ওঠেন। শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন ঘটে। নারীর সমন্বিত ও বহুমুখী উন্নয়ন ঘটে। এভাবে কৃষির উন্নয়নের মাধ্যমে গ্রামের অর্থনৈতিক সমৃদ্ধিসহ সার্বিক উন্নয়ন হবে।

5 views

Related Questions