1 Answers

উদ্দীপকে বর্ণিত আশাশুনি গ্রামের কৃষকদের সমস্যা সমাধানে তাদের যথাযথ প্রশিক্ষণ গ্রহণ ও আধুনিক চাষাবাদ কৌশল অবলম্বন করতে হবে। কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের গ্রামগুলো উন্নয়নে ভূমিকা রাখলেও প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা থেকে এরা বঞ্চিত। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে তাল মিলিয়ে কৃষি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য এ ধরনের পশ্চাৎপদ গ্রামের উন্নয়ন করা একান্ত প্রয়োজন।

আশাশুনি গ্রামের উন্নয়নে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে যেমন উদ্যোগী হতে হবে, তেমনি বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকেও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। অবহেলিত এসব গ্রামবাসী যাতে আধুনিক সুবিধাগুলো পেতে পারে সেজন্য এ ধরনের গ্রামগুলোর জন্য সরকারি বরাদ্দ বৃদ্ধি করতে হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ের দরকারি সংস্থাগুলোর শাখা স্থাপনের মাধ্যমে এসব গ্রামের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এসব' গ্রামের শিক্ষিত এবং নেতৃস্থানীয় পর্যায়ের ব্যক্তিগণকে উদ্যোগী হয়ে সরকারি পর্যায়ের সুবিধাগুলো যাতে পাওয়া যায় সে বিষয়ে ভূমিকা রাখতে হবে। সকল শ্রেণির কৃষকদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে হবে। এতে প্রযুক্তি বিস্তারের সাথে কৃষক পর্যায়ের সমস্যাদির সঠিক সমাধান তারা নিজেরাই দিতে পারে।

অতএব, উপরে উল্লিখিত ব্যবস্থাদি আশাশুনি গ্রামের সার্বিক অবস্থার উন্নয়নে যথার্থ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

4 views

Related Questions