1 Answers

জলিলের গ্রামের বেকার যুবকেরা পরিকল্পনা না করে লেয়ার মুরগির খামার স্থাপন করে সমস্যায় পড়েন।

যেকোনো খামারকে লাভজনক করতে হলে প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা এবং আধুনিক প্রযুক্তি ও কলা-কৌশলের ব্যবহার। আর সেজন্য প্রয়োজন হাতে-কলমে প্রশিক্ষণ। উদ্দেশ্যের ভিত্তিতে বিনিয়োগ মাত্রা ও কারিগরি বিষয়সমূহ অত্যন্ত বাস্তবভাবে বিবেচনা করে একাধিক বিষয় সমন্বয় করে পরিকল্পনা তৈরি করতে হবে। লেয়ার খামার স্থাপন করতে চাইলে তাদের লেয়ার পালনের জন্য কিছু ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে। যেমন- মূলধনের পরিমাণ ও উৎস, স্থান নির্বাচন ও জমির ব্যবস্থা, বাসস্থান নির্মাণ ও খামারের আকার, উন্নত জাতের হাইব্রিড বাচ্চা নির্বাচন, সুষম খাদ্য সরবরাহ, বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থা, জৈব নিরাপত্তা বা রোগ প্রতিরোধ, যোগাযোগ ব্যবস্থা, শ্রমিক প্রাপ্যতা, ডিমের চাহিদা, বয়স্ক মুরগির চাহিদা, প্রতিষেধক টিকা ও ওষুধ প্রাপ্তির সুবিধা, চিকিৎসা ব্যবস্থা, আয় ব্যয়ের হিসাব রাখা ইত্যাদি।

সুতরাং, সফলভাবে খামার পরিচালনা ও লাভবান হওয়ার জন্য গ্রামের অন্য বেকার যুবকদের প্রতি আমার পরামর্শ হলো তাঁরা যেন উপরিল্লিখিত বিষয়গুলো বিবেচনা করে যথাযথ পরিকল্পনা গ্রহণ করেন।

5 views

Related Questions