1 Answers
উদ্দীপকের দিদার লেয়ার খামার স্থাপন করেন যা পোল্ট্রি খামারের অন্তর্ভূক্ত।
মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টিকর খাদ্য, যেমন- ডিম, মাংস ইত্যাদি গৃহপালিত পাখি থেকে পাওয়া যায়। সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় আমিষ, খনিজ পদার্থ, ভিটামিন ইত্যাদি পাখির মাংস ও ডিম থেকে পাওয়া যায়। এসব উপাদান শরীরের পুষ্টি, ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, উৎপাদন ও কর্মশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোল্ট্রির মাংস ও ডিম বিক্রি করে আয় করা যায়। বাণিজ্যিকভাবে পোল্ট্রি খামার করে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়। সহজ শর্তে ব্যাংক লোনের মাধ্যমে বা অল্প পুঁজি যোগাড় করে বেকার যুবক-যুবতী বা গ্রামের মহিলারা পোল্ট্রি পালনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। আবার পোল্ট্রি থেকে কুটির শিল্পের কাঁচামাল প্রাপ্তি, উপজাত দ্রব্যের ব্যবহার, জৈবসার প্রস্তুত, পোল্ট্রি পরিবহন, বাজারজাতকরণ ইত্যাদির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে।
পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের দিদারের কার্যক্রম অর্থাৎ পোল্ট্রি খামার স্থাপন দেশের খাদ্য, পুষ্টি, কর্মসংস্থান সর্বোপরি অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে।