1 Answers
উদ্দীপকে শিক্ষিত বেকার যুবক সোহেল প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ৭ দিনের একটি কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করে।
প্রাণিসম্পদ কৃষির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। গবাদিপশু প্রাণিসম্পদের মধ্যে অন্তর্ভুক্ত। দেশের আর্থ-সামাজিক ও খাদ্য- পুষ্টির প্রেক্ষাপটে গবাদিপশুর গুরুত্ব অপরিসীম। গরু, ছাগল, মহিষ ও ভেড়া মাংস এবং দুধের অন্যতম উৎস যা আমাদের আমিষের চাহিদা পূরণ করে। এছাড়া কৃষিকাজ ও পরিবহনে গরু-মহিষ ব্যবহার করা যায়। পশুর দুধ হতে বিভিন্ন দুগ্ধজাত পণ্যের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যায়। ডেইরি শিল্প ও পশু মোটাতাজাকরণ প্রকল্পের মাধ্যমে বেকারত্ব দূর করা যায়। গবাদিপশুর চামড়া জুতা, ব্যাগ, স্যুটকেস ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় যেখানে বহু লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। এছাড়াও পশুর গোবর, রক্ত, হাড় ইত্যাদি জৈব সার তৈরিতে ব্যবহৃত হয়। পশুর শিং, দাঁত, পশম ইত্যাদি ব্যবহার করে বোতাম, চিরুনি, ব্রাশ, কৃত্রিম চুল তৈরির শিল্প প্রতিষ্ঠান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা যায়।
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত কর্মশালার মাধ্যমে গবাদিপশুর উপরিউক্ত ব্যবহার সম্পর্কে জানা যায় যা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে সহায়ক। অতএব বলা যায়, আয়োজিত কর্মশালাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।