1 Answers
বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে জামালের ব্যক্তি মালিকানার খামারের তুলনায় কামাল, আবুল ও জালালের যৌথ মালিকানার খামার বেশি উপযোগী।
ব্যক্তি মালিকানাধীন খামার সম্পূর্ণ একক মালিকানায় পরিচালিত হয়। অপরদিকে যৌথ খামারে খামারিরা নিজেদের জমি ও মূলধন একত্র করে যৌথভাবে খামার পরিচালনা করে শ্রম ও অর্থের পরিমাণ হিসাবে লভ্যাংশ গ্রহণ করে।
কামাল, আবুল ও জালাল একত্রে যৌথভাবে মাছের খামার করার পরিকল্পনা গ্রহণ করে। আমাদের দেশের অধিকাংশ খামারি দরিদ্র হওয়ার ফলে তারা খামার পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধনের যোগান দিতে পারে না। ফলে উপকরণ ক্রয় থেকে শুরু করে অন্যান্য কাজ ব্যাহত হয়। যৌথ খামার সমবায় খামারের মত। যৌথ খামারে খামারিরা নিজেদের জমি ও মূলধন একত্রিত করে যৌথভাবে ক্রয় এবং ব্যবহার করে উৎপাদনে অংশগ্রহণ করে। প্রত্যেকের জমির মালিকানা অক্ষুণ্ণ থাকে। যৌথ খামারে উপকরণ ও শ্রমের পরিমাণ অনুযায়ী উৎপাদিত পণ্য বণ্টন করা হয়। আমাদের দেশে খামারিদের অর্থ সংকট থাকার জন্য এ ধরনের খামার খুবই কার্যকরি।
উপরের আলোচনা হতে বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে কামাল, আবুল ও জালালের যৌথ খামার খুবই উপযোগী।