1 Answers

উদ্দীপকে সিয়ামের দেখা প্রাণীগুলো হলো মাছ ও পোল্ট্রি। বাংলাদেশের কৃষিতে মৎস্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কেননা মাছ চাষ লাভজনক এবং এর চাহিদাও ব্যাপক। মাছ প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। মাছে আমিষ ছাড়াও ভিটামিন, খনিজ লবণ ও তেল রয়েছে। মাছ চাষে জনসংখ্যার ১১% এর অধিক লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। মৎস্য ও মৎস্যজাত দ্রব্য রপ্তানি করে চলতি অর্থবছরে ৪৩০৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হয়। রপ্তানি আয়ে মাছের অবদান ১.৫১%। জিডিপিতে মাছের অবদান ৩.৫৭%। দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থানে মাছ চাষ অন্যতম প্রধান প্রযুক্তি।

 অন্যদিকে, সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় আমিষ, খনিজ পদার্থ, ভিটামিন ইত্যাদি পোল্ট্রির মাংস ও ডিম থেকে পাওয়া যায়। এসব উপাদান শরীরের পুষ্টি, ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, উৎপাদন ও কর্মশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোল্ট্রির মাংস ও ডিম বিক্রি করে আয় করা যায়। বাণিজ্যিকভাবে পোল্ট্রি খামার করে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়। বেকার যুবক-যুবতী বা গ্রামের মহিলারা পোল্ট্রি পালনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। আবার পোল্ট্রি থেকে কুটির শিল্পের কাঁচামাল প্রাপ্তি, উপজাত দ্রব্যের ব্যবহার, জৈবসার প্রস্তুত, পোল্ট্রি পরিবহন, বাজারজাতকরণ ইত্যাদির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে।

পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সিয়ামের দেখা প্রাণীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

5 views

Related Questions