1 Answers

উদ্দীপকের অনুরূপ পরিস্থিতি তথা বিভিন্ন ধরনের বৈষম্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে প্রেরণা যুগিয়েছিলো- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।

পশ্চিম পাকিস্তানিরা অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি অন্যান্য সব ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিরা প্রতি বৈষম্য প্রদর্শন করতো। বিশেষ করে পাকিস্তানের দুই অংশের মধ্যে সামাজিক বৈষম্য প্রকট আকার ধারণ করেছিলো। পশ্চিম পাকিস্তানে বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছিলো। অবকাঠামোগত বৈষম্য, শিক্ষাক্ষেত্রে বৈষম্য প্রভৃতি চরম আকার ধারণ করেছিল। সাংস্কৃতিক বৈষম্যমূলক আচরণের মধ্য দিয়ে তারা বাংলাভাষাকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তারা তা পারেনি। ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার সচেতন করে। এরকম বিভিন্নক্ষেত্রে বৈষম্যের ফলে বঞ্চিত জনগোষ্ঠী একসময় অধিকার সচেতন হয়ে উঠে। যার ফলশ্রুতিতে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।

পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পেছনে উদ্দীপকের অনুরূপ পরিস্থিতি চালিকাশক্তি হিসেবে বাঙালিদের প্রেরণা যুগিয়েছিলো। 

7 views

Related Questions