1 Answers

উদ্দীপকের পরিস্থিতি অর্থাৎ কৃষক ও জমিদারদের মধ্যকার দ্বন্দ্ব শ্রেণি দ্বন্দ্বের ফল।

মার্কসের সামাজিক বিবর্তন ধারণার ভিত্তি দ্বান্দ্বিক বস্তুবাদ। দ্বান্দ্বিক বস্তুবাদই মার্কসীয় দর্শনের শেষ কথা। দ্বান্দ্বিক বস্তুবাদের মূলকথা হলো সমস্ত বস্তু বা প্রপঞ্চের বিকাশ ঘটে দ্বন্দ্বের মধ্য দিয়ে। অর্থাৎ সমাজ পরিবর্তনও দ্বন্দ্বের ফল। তিনি আরো বলেন, প্রতিটি সমাজেই দুটি বিবদমান শ্রেণি থাকে। এই দুই শ্রেণির দ্বন্দ্বের মধ্য দিয়ে আরেকটি নতুন সমাজব্যবস্থার প্রেক্ষাপট তৈরি হয়। এক্ষেত্রে একটি প্রচলিত সমাজব্যবস্থার (Thesis) সাথে দ্বন্দ্ব চলে এ ব্যবস্থার বিরোধীদের (Anti-thesis) এবং ফলশ্রুতিতে সম্পূর্ণ নতুন একটি সমাজব্যবস্থার সৃষ্টি হয় (Synthesis)। এ Synthesis ও সময়ের পরিক্রমায় Thesis এ পরিণত হয় এবং Anti-thesis এর মাধ্যমে পুনরায় আরেকটি Synthesis এর জন্ম হয়। এভাবে দ্বান্দ্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি, বস্তু বা সমাজের উৎপত্তি, বিকাশ এবং পরিবর্তন ঘটে।

উদ্দীপকেও দেখতে পাই, 'ক' অঞ্চলে কৃষক ও জমিদার এই দুই শ্রেণির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এ দ্বন্দ্বের ফলস্বরূপ জমিদারি ব্যবস্থা উচ্ছেদ হয়। মার্কস বলেন, এই দ্বন্দ্বের অবসানের ফলে আরেকটি সমাজব্যবস্থার উদ্ভব হবে। তাই বলা যায়, উদ্দীপকের পরিস্থিতি শ্রেণি দ্বন্দ্বের ফল। প্রায়শ 

4 views

Related Questions