1 Answers

হ্যাঁ, আরমানের বক্তব্যের সাথে সামাজিক পরিবর্তন সম্পর্কিত কার্ল মার্কসের রৈখিক তত্ত্বের সাদৃশ্য রয়েছে বলে আমি মনে করি। মার্কস ও এঙ্গেলসের মতানুসারে সামাজিক পরিবর্তন কোনো আকস্মিক ঘটনা নয়, এটি বহিঃপ্রকৃতির পরিবর্তনের মতোই নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করে।

সামাজিক পরিবর্তনের বিভিন্ন মতবাদ নিয়ে আরমানের সাথে সামাজিক প্রাক্কালে আরমান বলল পরিবর্তনের প্রবাহ সোজাপথ ধরে বিশেষ দিকে এবং বিশেষ পথে চলতে থাকে। মার্কসবাদে সমাজের সকল কিছুর ভিত্তিস্বরূপ অর্থনৈতিক উপাদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। মার্কসের মতে, অর্থনীতিই হলো সমগ্র সমাজব্যবস্থার ভিত্তি। সমাজের অর্থনৈতিক মৌল কাঠামো হলো উৎপাদন ব্যবস্থা। এই উৎপাদন কাঠামো সমাজের উপরিকাঠামোর (Super Structure) (যেমন- আইন-আদালত, রাজনীতি, ধর্ম, দর্শন, সাহিত্য প্রভৃতির সমন্বিত রূপ) একটি বিশাল ইমারত। এই ইমারত দাঁড়িয়ে থাকে অর্থনৈতিক বুনিয়াদের ওপর। এই মৌল কাঠামোর দ্বারাই উপরিকাঠামো প্রভাবিত হয়ে থাকে।

মার্কসের মতে, উৎপাদন পদ্ধতির ওপর সমাজের বৈষয়িক জীবনযাত্রা নির্ভরশীল। উৎপাদন শক্তির বিকাশের ফলে উৎপাদন সম্পর্কের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের ইতিহাসই হলো সামাজিক পরিবর্তনের বা সমাজ বিকাশের ইতিহাস। উৎপাদন শক্তির উন্নতি ও পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের প্রতিঘাত পড়ে উৎপাদন সম্পর্কের ওপর। এর ফলশ্রুতি হিসেবে সামগ্রিকভাবে সামাজিক অবস্থার পরিবর্তন সূচিত হয়ে থাকে।

আরমানের বক্তব্যে মার্কসীয় তত্ত্বটি প্রতিফলিত হয়েছে।

5 views

Related Questions