1 Answers
উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতিটি হলো জলাবদ্ধতা বা বন্যা। জলাবদ্ধতা সৃষ্টি হলে ডাল জাতীয় শস্য, তোষাপাট, শনপাট, চা ইত্যাদি ফসল মারা যায়। শাকসবজি জাতীয় ফসলের গোড়া পচে, ফুল-ফল ধারণ ব্যাহত ও ফলন কম হয়।
জলাবদ্ধতার কারণে কৃষকদের উফশী জাতের পরিবর্তে স্থানীয় জাতের ফসল চাষ করতে হয়, এতে ফলন কমে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। প্রায় প্রতিবছর পাকা বোরো ধান কর্তনের আগেই জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়। উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা ও লবণাক্ততার কারণে ফসল চাষের অনুপযোগী পরিবেশ সৃষ্টি হয়। এতে ঘাসে বিষক্রিয়া সৃষ্টি হয় যা খেয়ে গবাদিপশু অসুস্থ হয়ে পড়ে। মাঠে পানি থাকার কারণে পাখিরাও খাবার সংগ্রহের স্থান না পেয়ে খাদ্যাভাবে মারা যায়। জলাবদ্ধতার দরুন নতুন নতুন রোগব্যাধির প্রাদুর্ভাব ঘটে। বিশেষ করে বিভিন্ন সংক্রামক রোগ ও কৃমির আক্রমণ বৃদ্ধি পায়। এতে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে ফসল উৎপাদন বিঘ্নিত হয়।
উপরের আলোচনা সাপেক্ষে বলা যায়, জলাবদ্ধতার কারণে বাংলাদেশে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়।