1 Answers

জনাব রহিমের দক্ষ ব্যবস্থাপনা সত্ত্বেও উদ্দীপকে উল্লিখিত রাজনৈতিক অস্থিতিশীলতা প্রতিষ্ঠানের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে।

রাজনৈতিক অস্থিতিশীলতা ব্যবস্থাপনার উন্নয়নে অন্যতম সমস্যা। এতে ব্যবস্থাপনার স্বাভাবিক ক্রিয়াকর্ম ব্যাহত হয়।

উদ্দীপকে জনাব রহিম আবিদ চার্জার লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার উদ্ভাবনী শক্তি দিয়ে নতুন প্রযুক্তির ব্যবহার করে অধিক টেকসই চার্জার উৎপাদন করেন। চাহিদা বাড়ায় তিনি দেশের বিভিন্ন প্রান্তে চার্জার সরবরাহ করার উদ্যোগ নিলেন। কিন্তু দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকায় জনাব রহিমের প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তিনি প্রতিষ্ঠানের চার্জার বিভিন্ন স্থানে সরবরাহ করতে পারছেন না। এরূপ অস্থিতিশীলতা সৃষ্টির মূল কেন্দ্র হলো শিল্প এলাকা। এ ধরনের অবস্থায় মূলত ব্যবস্থাপকদের করার তেমন কিছু থাকে না। ফলে প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজ ব্যাহত হয় এবং প্রতিষ্ঠানও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরিশেষে বলা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিরাজমান সমস্যাবলি দূরীকরণের মাধ্যমে উন্নতমানের প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে এবং মানোন্নয়নে সহায়ক - ভূমিকা পালন করতে হবে।

5 views

Related Questions