1 Answers

উদ্দীপকে পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় জাফর সাদিকের গণতান্ত্রিক নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা গুণটি যথার্থ।
নেতার সিদ্ধান্তের ওপরই দলীয় কার্যক্রম নির্ভর করে। দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেতার একটি অতি প্রয়োজনীয় গুণ। এর ফলে একজন নেতা যেকোনো পরিস্থিতি সহজে মোকাবিলা করতে সক্ষম হয়।

উদ্দীপকে জনাব জাফর সাদিক পদ পরিবর্তনের ক্ষেত্রে সহকর্মীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তিনি গণতান্ত্রিক নেতৃত্ব প্রয়োগের মাধ্যমে ভবিষ্যৎ বিবেচনায় কোন কর্মীকে কী দায়িত্ব প্রদান করতে হবে তা সঠিকভাবে নির্ধারণ করেন। এতে পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা সহজ হয়। এরূপ ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণে অধিকসময় ব্যয় হলেও কর্মীদের মনোবল, নৈতিকতা ও দক্ষতা অটুট থাকে। এছাড়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের পরামর্শ গ্রহণ ও তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থায় নেতা সম্পূর্ণ ক্ষমতা কুক্ষিগত না রেখে কতিপয় ক্ষেত্রে কর্তৃত্ব অধস্তন কর্মীদের মাঝে বণ্টন করে দেন এবং কর্মিগণ নিজেদেরকে যোগ্য ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেতে সমর্থ হয়।

পরিশেষে বলা যায়, জনাব জাফর সাদিক পরিবেশ-পরিস্থিতিগত সার্বিক দিক বিবেচনা করে গণতান্ত্রিক নেতৃত্ব প্রদান করে থাকেন এবং পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করে প্রতিষ্ঠান পরিচালনা করেন।

4 views

Related Questions