1 Answers
উদ্দীপকে দোলা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। দোলা শারীরিক, মানসিক এবং যৌন হয়রানির ঝুঁকিতে রয়েছে। সে ইভটিজিং এর শিকার। এই পরিস্থিতি মোকাবেলায় তার কিছু কৌশল অবলম্বন করা প্রয়োজন। যেমন-
নিজের কাজে আন্তরিকভাবে মনোযোগী হতে হবে। সমস্যাগুলো আত্মীয়, পরিবার ও বন্ধুর সাথে আলোচনা করে সমাধান করতে হবে। আত্মসচেতন হতে হবে। পরিস্থিতি মোকাবিলায় দোলাকে প্রতিবাদ করতে হবে। বিনোদনমূলক ও গঠনমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। নিজ শরীর সম্পর্কে সচেতন হতে হবে। নিজ শরীরের বিভিন্ন অঙ্গগুলো চিনতে হবে। তাকে শালীনতাসম্পন্ন পোশাক পরিধান করতে হবে। অন্যকে আকর্ষণ করে এমন পোশাক পরা যাবে না। মন্দ স্পর্শের প্রতিবাদ করতে হবে। কোনো ব্যক্তির আচরণ যা অন্যের ক্ষতি করতে পারে তা প্রকাশ করতে হবে। দোলার ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দৃঢ়তার সাথে প্রতিবাদ করা উচিত। কোনো নির্জন স্থানে বন্ধু বা আত্মীয়ের সাথে বসে গল্প করা অথবা দূরে কোনো স্থানে একা যাওয়া উচিত নয়।
সর্বোপরি যেকোনো শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের ঝুঁকি মোকাবিলার জন্য দোলার সচেতন হওয়া জরুরি।