1 Answers
মাদকাসক্তি থেকে রক্ষা পেতে শরীফকে মা-বাবা ও পরিবারের সদস্যদের সাথে সহজ ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে।
মাদকাসক্ত থেকে নিজেকে রক্ষা করার দায়িত্ব তরুণদের নিজের। তাই এ বিষয়ে তাদেরকে সচেতন থেকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এছাড়া সুষ্ঠু পারিবারিক ও সামাজিক পরিবেশ গঠনে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থাতেই শরীফের বন্ধু-বান্ধবের সাথে হাসি-ঠাট্টার ছলে মাদক বা এ জাতীয় কোনো দ্রব্য গ্রহণ না করা, কোনো বন্ধু বা কোনো ব্যক্তি মাদক গ্রহণের প্রস্তাব দিলে দৃঢ়স্বরে তা প্রত্যাখ্যান করা, কোনো অবস্থায় আবেগ প্রবণ না হওয়া, জোর দিয়ে না বলতে হবে। প্রয়োজনে অত্যন্ত সুকৌশলে অবস্থা বুঝে তাকে সে স্থান ত্যাগ করতে হবে। তাকে সৃজনশীল কাজে বেশি সম্পৃক্ত হতে হবে। এর ফলে অবসর সময়ে সে খারাপ সঙ্গী সাথীদের সাথে মিশে মাদকের নেশায় জড়িত হতে পারবে না। শরীফের উচিত হবে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে নিজেকে প্রতিষ্ঠিত করা। অবসর সময়ে সৃজনশীল কাজ, বিশ্বজগৎ সম্পর্কে জ্ঞান লাভ, বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে অধিকতর যোগ্য করে গড়ে তোলা। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। বন্ধু নির্বাচনে তাকে সচেতন হতে হবে। বন্ধু-বান্ধবের সাথে দীর্ঘ সময় আড্ডা দেয়া যাবে না। সন্ধ্যার পরে অপরিচিত কারো সাথে বাইরে যাওয়া যাবে না।
উপরিউক্ত পদক্ষেপের মাধ্যমে শরীফ নিজেকে মাদক থেকে রক্ষা করতে পারবে।