সুব্রত কীভাবে আলু সংগ্রহ করলে এ ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতেন- মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
মুন্সিগঞ্জ জেলার চাষি সুব্রত তার ক্ষেতে আলুর চাষ করেন। কিন্তু উপযুক্ত সংরক্ষণের অভাবে তিনি ক্ষতিগ্রস্ত হন। অনেক সময় ফসল মাঠ থেকে সংগ্রহ করার সাথে সাথে বা কয়েকদিনের মধ্যে ভালোভাবে সংরক্ষণ করতে হয়। সময়মতো ভালোভাবে সংরক্ষণ করতে অথবা সঠিকভাবে সংরক্ষণ না করলে এগুলো পচে নষ্ট হয়ে যায়।
আলু সংগ্রহের সময় মাঠ থেকে আলুর সাথে অথবা সংগ্রহকারী যন্ত্রপাতির সাথে চলে আসা জীবাণুর সংক্রমণ ঘটে। আবার সংগ্রহের সময় সৃষ্ট ক্ষতস্থানের মধ্যদিয়ে জীবাণু আলুতে প্রবেশ করে দ্রুত বিস্তার লাভ করে। এ জন্য আলু সংগ্রহের সময় এদিকে সতর্ক দৃষ্টি দিতে হবে। আবার মাঠ থেকে উপযুক্ত সময়ে ও যথানিয়মে আলু সংগ্রহ করতে হয়। এ সময় যেন আলু আঘাত প্রাপ্ত না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। মাঠ থেকে আলু সংগ্রহের পর পরিবহনের সময় ঝুড়ি, বাক্স বা যানবাহনের আঘাতে ফেটে বা থেঁতলে যেতে পারে। আলু সংগ্রহের পর এর 'ফিল্ডহিট' বা মাঠে থাকা অবস্থায় সঞ্চিত তাপ ও শ্বসন প্রক্রিয়া কমানোর জন্য ঠান্ডা এবং পর্যাপ্ত বায়ু চলাচল করে এমন স্থানে কিছু সময় রেখে দিতে হয়। আলু মাঠ থেকে সংগ্রহের পর কিউরিং করা অত্যাবশ্যক। কাটা বা আঘাতপ্রাপ্ত আলুর কাটা স্থান শুকিয়ে এবং পূর্ণ করে কিউরিং করা হয়। সাধারণত ২০° সে. তাপ ও ৮৫% আপেক্ষিক আর্দ্রতায় ভালো বায়ু চলাচল করতে পারে এমন ছায়াযুক্ত স্থানে দু'তিন দিন রেখেও কিউরিং করা হয়।
উল্লিখিত উপায়ে আলু সংগ্রহ করলে সুব্রত বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে আর্থিকভাবে লাভবান হতে পারতেন।