1 Answers

মোঙ্গল সাম্রাজ্যের স্থায়িত্বের পেছনে জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ চেঙ্গিস খানের মৃত্যুর মধ্য দিয়ে এ সাম্রাজ্য সংকটে পড়লেও জ্ঞাতিসম্পর্কের ভূমিকার কারণে তা রক্ষা পায়।

পরিবার ও সামাজিক জীবনে মানুষ প্রতিনিয়ত নানাবিধ সংকটে পড়ে। যেমন- আর্থিক, রাজনৈতিক, পারিবারিক, অসুস্থতা, মৃত্যু ইত্যাদি। এসব সংকটের সময় জ্ঞাতিগোষ্ঠীর সদস্যরা সহযোগিতা ও সহমর্মিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসে। এসব সংকটে জাতিগোষ্ঠীর সাহায্য সহযোগিতার বিকল্প খুঁজে পাওয়া যায় না। আর্থিক সংকটে অর্থ সম্পদ দিয়ে সাহায্য করা, রাজনৈতিক সংকটে ভোট কিংবা বৃদ্ধি দিয়ে অথবা অন্য কোনো সহযোগিতার মাধ্যমে, রোগব্যধিতে সেবাযত্ন করে, জ্ঞাতিজনের মৃত্যুতে সমবেদনা ও সান্তনাদানে এগিয়ে আসা একটি সর্বজনীন সামাজিক রীতি।

উদ্দীপকে দেখতে পাই, চেঙ্গিস খানের মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত সাম্রাজ্য সংকটে পড়লেও সন্তানরা ১৩৬৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোজাল সাম্রাজ্য টিকিয়ে রাখেন। অর্থাৎ চেঙ্গিস খানের সন্তানদের মাধ্যমে মোঙ্গল সাম্রাজ্য স্থায়িত্ব লাভ করে। এর মধ্য দিয়ে মূলত জ্ঞাতিসম্পর্কের ভূমিকাকে তুলে ধরা হয়েছে।

উপরের আলোচনা শেষে বলা যায়, মোঙ্গল সাম্রাজ্যের স্থায়িত্বের পিছনে জ্ঞাতিসম্পর্কই প্রধান ভূমিকা পালন করেছে।

4 views

Related Questions