এহেন পরিস্থিতিতে বিজিএমইএ'র কী সিদ্ধান্ত নেওয়া উচিত বলে তুমি মনে কর? মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
এহেন পরিস্থিতি বিজিএমইর জরুরি সভা আহ্বান করে মালিক হায়দার আলীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
যেকোনো ব্যবসায়ীরই প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তবে সেই মুনাফা অর্জন অবশ্যই ন্যায়সঙ্গত এবং সঠিক উপায়ে হতে হবে। মুনাফা অর্জন করতে চেয়ে কাউকে জীবনমরণের সন্ধিক্ষণে দার করানো ঠিক নয়। বিজিএমইএর উচিত মি. আলী হায়দারের ব্যবসায়ীক সমস্ত কিছু জব্দ করে শ্রমিকদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া এবং হায়দার সাহেবকে আইন অমান্য করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। তার শাস্তি দেখে আর কোনো পোশাক কারখানার মালিক যাতে করে এরকম সিদ্ধান্ত গ্রহণ করতে সাহস না পায়।
উদ্দীপকটিতে আলী হায়দার সম্পূর্ণভার স্বার্থপরতার পরিচয় দিয়েছেন এবং দেশের প্রচলিত আইন ভঙ্গ করেছেন যেটা কখনই কোনো ব্যবসায়ীর কাছ থেকে আমাদের কাম্য হতে পারে না। এ পরিস্থিতি দেশের পোশাক শিল্পের ওপর ব্যাপকভাবে বিরূপ প্রভাব পড়েছে। এজন্য আমি মনে করি বিজিএমইএর মি. আলী হায়দারের সদস্যপদ বাতিল করা উচিত এবং তার সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের হতাহতের বিষয়টি বিবেচনা করে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া দরকার।