1 Answers

উদ্দীপকে আলোচিত গ্রন্থটি হলো আল-কুরআন। আল- কুরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আমি এ বিষয়ে পুরোপুরি একমত।

আমরা জানি, যুগে যুগে মানুষ যখনই পাপাচারের অন্ধকারে নিমজ্জিত হয়েছে, তখনই আল্লাহ পাক তাদের আলোর দিশা হিসেবে আসমানি কিতাব নাজিল করেছেন। আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (স.) নবুয়তপ্রাপ্তির পূর্বেও গোটা বিশ্ব তথা আরবের মানুষের জীবন ছিল অন্ধকারাচ্ছন্ন। মূর্তিপূজা, মারামারি, মানুষ হত্যার মতো জঘন্য পাপাচারে তারা লিপ্ত ছিল। অতঃপর আল্লাহ পাক তাদের সৎপথ নির্দেশনার জন্য পবিত্র কুরআন নাজিল করেন। এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, "রমযান মাস, যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে যা মানুষের জন্য হিদায়েতস্বরূপ।”

কুরআন নাজিলের পূর্বে যারা জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল, কুরআন অনুসরণের ফলে তারা পৃথিবীর শ্রেষ্ঠ আলোকিত মানুষে রূপান্তরিত হলেন। অতি তুচ্ছ কারণে যারা মানুষ হত্যা করতেও দ্বিধাবোধ করত না, কুরআন অনুসরণের ফলে তারা এতটাই আলোকিত হলেন যে, তাদের ব্যবহারে কেউ যেন ন্যূনতম কষ্ট না পায় সে ব্যাপারে তারা সর্বদা সতর্ক থাকতেন। বর্তমান সময়েও যারা কুরআনকে সঠিকভাবে অনুসরণ করবে তারাও পাপ- পঙ্কিলতাময় অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে বের হয়ে আলোকিত জীবন লাভ করবে। আর এভাবেই কুরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে।

6 views

Related Questions