1 Answers

ভাইফোটা বা ভ্রাতৃদ্বিতীয়া হচ্ছে মূলত ভাইবোনের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন। এ ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোটা শুধু পরিবারের গন্ডীর মধ্যে সীমাবদ্ধ নয়। এ উৎসব জাতি-ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন জাগ্রত করে। তাছাড়া এ অনুষ্ঠানের মাধ্যমে ভ্রাতৃত্বের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলা যায়। ভাইবোনের সম্পর্কের মাধ্যমে পরিবারে শান্তি প্রতিষ্ঠিত হয়। পরিবারের সকল সদস্য সুখে শান্তিতে বসবাস করে। ভাইকে যাতে কোনো বিপদ-আপদ স্পর্শ করতে না পারে সেজন্য এ অনুষ্ঠানে বোনদের যত কামনা। এ দিনটি বড়ই পবিত্র একটি দিন। বোন যমুনা দেবীর পূজার ফলে যমদেব অমরত্ব লাভ করেছিলেন। বর্তমানে বোনেরা তাদের মঙ্গলের জন্য সারাদিন উপবাস থেকে ভাইয়ের কপালে চন্দনের ফোটা পড়িয়ে ভাইয়ের মঙ্গল কামনায় ব্যস্ত থাকে। তাই এ কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি, ভাইফোটা বা ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠানের মাধ্যমে ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় হয়।

5 views

Related Questions