1 Answers
অর্পণার পালন করা অনুষ্ঠানটি হচ্ছে ভাইফোটা। আর ভাইফোটা অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব।
অর্পণা কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোটা নামক পারিবারিক অনুষ্ঠান পালন করে। তার মা বলেন, এই অনুষ্ঠান জাতি-ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য জাগ্রত করে জাতীয় ঐক্য গড়ে তোলে। যেসব আচার-আচরণ আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করে তা ধর্মাচার নামে স্বীকৃত। ধর্মাচার ধর্মীয় বিধিবিধান দ্বারা অনুমোদিত। ভ্রাতৃদ্বিতীয়া হিন্দুধর্মে একটি অন্যতম ধর্মাচার। পুরাণে উল্লেখ আছে, কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তার ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পূজা করেন। তাঁরই পুণ্য প্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পূজার ফলে ভাই যমের এ অমরত্ব লাভের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বর্তমানকালের বোনেরা তা অনুসরণ করে আসছে। পারিবারিক ও ধর্মীয় জীবনে ভাইফোটা অনুষ্ঠান সৌহার্দ্য গড়ে তোলে। তবে, এ অনুষ্ঠান বর্তমানে পারিবারিক গণ্ডির মধ্যেই নয়, এ অনুষ্ঠানের মাধ্যমে জাতি-ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্বের চেতনা জাগ্রত করে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব হয়।