1 Answers

আদ্যশ্রাদ্ধ একদিকে যেমন মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। যা ধর্মীয় দিক থেকে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, পারিবারিক ও সামাজিক দিক থেকেও এর গুরুত্ব অনস্বীকার্য। উদ্দীপকে বাপ্পী সবসময় নিজে ও নিজের পরিবারকে সামাজিকতার ঊর্ধ্বে রেখেছে। কিন্তু তার পিতার মৃত্যু হলে পাড়াপ্রতিবেশী, আত্মীয়স্বজন যেমন দেখতে আসেন তেমনি মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তার পরিবার জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্ম হন। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। সকলেই মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমব্যথী হয়। পাশাপাশি আত্মীয়স্বজনের একটি মিলনমেলাও হয়। একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায়। এর ফলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সামাজিকতার বীজ অঙ্কুরিত হয়।

5 views

Related Questions