1 Answers
আলোচ্য উদ্দীপকে রূপম আশুলিয়ায় বেড়িবাঁধে বেড়াতে গিয়ে দেখতে পায় মাথার উপরে সুনীল আকাশ। সে অনুভব করে ঈশ্বরের অপার সৌন্দর্য। সে নদীর জলের গভীরতায় ঈশ্বরের অস্তিত্ব অনুভব করে। প্রচণ্ড বাতাসে গতির মাঝে রূপম ঈশ্বরের শক্তি খুঁজে পায়। সে ভাবে বৃক্ষ, লতা, মেঘ, চন্দ্র, সূর্য ও তারকারাজির মধ্যেও ঈশ্বর বিরাজমান। ঈশ্বরের সকল সৃষ্টি রহস্য তার মাঝে পরিবর্তন আনে। তার মধ্যে ঈশ্বরের প্রতি ভাবের উদয় হয়। সকল সৃষ্টির সৌন্দর্যের মাঝে ঈশ্বরকে নতুনভাবে আবিষ্কার করে। রূপম মনোমুগ্ধকর প্রকৃতির মধ্যে অসীম ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পায়। সে অনুভব করে বিস্ময়কর প্রাকৃতিক বৈচিত্র্য এবং বৈচিত্র্যের মধ্যে এক ঐক্য স্থাপিত হয়েছে। আর এ ঐক্যের মূলে রয়েছেন সুমহান স্রষ্টা ও নিয়ন্তা। যে ঈশ্বরের সৃষ্টির রহস্যে মোহবিষ্ট হয়ে যায়। আর এভাবে প্রাকৃতিক সৌন্দর্য রূপমকে প্রভাবিত করে।