1 Answers

উদ্দীপকে যে সংগঠনের কথা বলা হয়েছে তাদের আমরা জঙ্গি সংগঠন বা জঙ্গি বলি। জঙ্গির দ্বারা রচিত এবং প্রচারকৃত এ ধ্যানধারণাই হলো জঙ্গিবাদ। রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে জঙ্গি কর্মতৎপরতার প্রভাব ভয়াবহ ও মারাত্মক। জঙ্গি কর্মতৎপরতার কারণে একটি দেশের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হতে পারে। তাছাড়া জঙ্গি কার্যক্রম আর্থসামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা প্রতিকূলতা সৃষ্টি করতে পারে। মানুষের জীবনযাত্রা অচল হয়ে যেতে পারে। আমরা বিশ্বের বহু দেশের জঙ্গিদের দ্বারা সংঘটিত অনেক অপরাধকর্ম সম্পর্কে কমবেশি জানি। আমেরিকার টুইন-টাওয়ার ধ্বংসের কারণ এ জঙ্গিবাদ। হাজার হাজার মানুষকে হত্যাসহ বহু সম্পদ ধ্বংস হয়েছে এ জঙ্গি কর্মকাণ্ডে। মুম্বাইয়ের হোটেল তাজের হামলাও জঙ্গিদের কর্মকাণ্ড। আমাদের দেশে যশোর জেলায় উদীচী শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানে এবং পহেলা বৈশাখে রমনা বটমূলে বোমা বিস্ফোরণের মাধ্যমে নিরীহ শান্তিপ্রিয় মানুষকে হত্যা জঙ্গিদের কাজ। অনেক ক্ষেত্রে জঙ্গি এসব কাজে আত্মাহুতি দিয়ে থাকে। একটি দেশে অব্যাহতভাবে জঙ্গি কার্যক্রম সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ। জঙ্গি কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তি নিজের পরিবারের জন্যও হুমকি। অনেক ক্ষেত্রে জঙ্গির সংরক্ষিত বোমা বিস্ফোরণে একই সাথে বসবাসকারী মানুষজন, আবাস, প্রতিবেশীর ব্যাপক ক্ষতি হয়ে থাকে। মূলত এদের কোনো সুস্থ পারিবারিক জীবন থাকে না। পরিবার সমাজ এবং রাষ্ট্র এদেরকে অপরাধীর দৃষ্টিভঙ্গিতে দেখে। অনেক সময় তাদের পরিবার এবং সমাজ জঙ্গিদের ঘৃণার চোখে দেখে। তাই জঙ্গিবাদ শুধু সমাজকেই • প্রভাবিত করে না ব্যক্তি বা রাষ্ট্রীয় জীবনকেও প্রভাবিত করে।

6 views

Related Questions