1 Answers
বাংলাদেশের সমাজ পরিবর্তনে ঢাকা শহরের সমস্যাগুলোর মূলে রয়েছে জনসংখ্যা বৃদ্ধি- এ বিষয়টি যথার্থ ও সঠিক।
শুধু ঢাকা শহর নয়, জনসংখ্যা শহর এবং গ্রাম নির্বিশেষে পুরো দেশের সামাজিক পরিবর্তন ঘটায়। জনসংখ্যা সমস্যা সমাজের প্রতিটি ক্ষেত্রে সমাজের পরিবর্তন ঘটায়। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি প্রতিরোধে জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। জন্ম ও মৃত্যুহার হ্রাস সমাজ কাঠামো পরিবর্তনে অবদান রাখছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশে বেকারত্ব বাড়ছে। কাজের খোঁজে মানুষ গ্রাম থেকে শহরে আসছে। সঠিক কর্মসংস্থানের অভাবে গ্রাম থেকে মানুষজন বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। দেশের ক্রমবর্ধমান বিপুল জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান করা সরকারের পক্ষে কঠিন হয়ে ওঠে। এছাড়া দেশে উন্নত চিকিৎসাসেবা থাকা সত্ত্বে বিপুল জনসংখ্যা হওয়ায় সবার জন্য সেই সেবা প্রদান সম্ভব হচ্ছে না। সারাদেশে সবার জন্য শিক্ষা কার্যক্রম চালু করা হলেও পুরোপুরিভাবে সম্পন্ন করা যাচ্ছে না। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের যানবাহনেরও সংকট সৃষ্টি হয়েছে। উল্লিখিত আলোচনা থেকে এটা প্রমাণিত হয় যে, বাংলাদেশের সমাজ পরিবর্তনে ঢাকা শহরের এ সমস্যাগুলোর মূলে রয়েছে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা শুধু গ্রাম আর শহর নয়, পুরো দেশের সামাজিক পরিবর্তন ঘটায়।