1 Answers

উদ্দীপকে অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে উল্লিখিত দুর্ঘটনা তথা সড়ক দুর্ঘটনা নানাভাবে প্রভাবিত করে।

সড়ক দুর্ঘটনার প্রভাব খুবই মারাত্মক, যা আবার বহু সমস্যার জন্ম দেয়। বিভিন্ন সড়ক দুর্ঘটনার প্রধান শিকার হচ্ছেন উপার্জনক্ষম ব্যক্তি। উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনায় আহত কিংবা নিহত হওয়ার কারণে এসব পরিবারের সদস্যদের দুর্বিষহ জীবনযাপন করতে হয় এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়। অনেক সময় দুর্ঘটনাকবলিত ব্যক্তি শারীরিকভাবে পঙ্গু হলে কর্মক্ষমতা হারিয়ে ফেলে, যা তার ব্যক্তিজীবনকে ভারসাম্যহীন করে তোলে। মানসিক ভারসাম্যহীনতা ব্যক্তিজীবনকে নানাভাবে প্রভাবিত করে। কেউ কেউ জীবন নির্বাহের জন্য অপরাধ জগতে প্রবেশ করে। চরম হতাশা লাঘবে অনেকে আবার মাদকাসক্ত হয়ে পড়ে। ফলে এর প্রভাব সমাজেও পড়ে।

অতএব বলা যায়, সড়ক দুর্ঘটনা ব্যক্তির অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনকে দুর্বিসহ করে তোলে।

4 views

Related Questions