1 Answers
পারিবারিক ও সামাজিক জীবনে উদ্দীপকে উল্লিখিত সংস্কার বা বিবাহের গুরুত্ব অপরিসীম।
বিবাহের, মাধ্যমে স্বামী-স্ত্রী আমৃত্যু সুখে-দুঃখে একসাথে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। বিবাহের দ্বারাই তারা পরিবার গঠন করার বৈধতা লাভ করে থাকে। সমাজে বিবাহ অত্যন্ত প্রয়োজনীয়। উদ্দীপকে ধ্রুব ও নীলা এবং অনিল ও শুভশ্রী দম্পতির বিবাহের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। হিন্দুধর্ম অনুযায়ী এ সংস্কার নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিন্দুশাস্ত্র অনুসারে সমগ্র জীবনে যে দশটি সংস্কার বা মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে তন্মধ্যে বিবাহ শ্রেষ্ঠ। বিবাহের দ্বারা পুরুষ সন্তানের জনক হয়ে লাভ করেন পিতৃত্ব এবং নারী জননীরূপে লাভ করেন মাতৃত্ব। বিবাহের মাধ্যমে মাতা, পিতা, পুত্র, কন্যা, সকলকে নিয়ে গড়ে ওঠে সুখের সংসার, যাকে কেন্দ্র করে প্রেমপ্রীতি, স্নেহ, বাৎসল্য প্রভৃতি মানব মনের সুকুমার বৃত্তিগুলো পরিপূর্ণরূপে বিকশিত হয়। এভাবে গড়ে ওঠে আলোকিত মানুষ তৈরির সূতিকাগার। তাই বলা যায়, আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে উদ্দীপকে উপস্থাপিত সংস্কার বা বিবাহের গুরুত্ব অপরিসীম।