1 Answers

কোনো ব্যক্তির মৃত্যুর পর প্রথমে যে শ্রাদ্ধ করণীয় তাকে বলা হয় আদ্যশ্রাদ্ধ। পারিবারিক, সামাজিক ও ধর্মীয় জীবনে আদ্যশ্রাদ্ধের যথেষ্ট গুরুত্ব রয়েছে।

কেউ মারা গেলে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন যেমন দেখতে আসেন তেমনি মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তার পরিবার, জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্ম হন। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্দন সুদৃঢ় হয়। পাশাপাশি এ অনুষ্ঠান আত্মীয়-স্বজনের একটি মিলনমেলাও ঘটে। এখানে একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সামাজিকতার বীজ অঙ্কুরিত হয়। তাই বলা যায়, সকলের মাঝে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক স্থাপন, সম্প্রীতির বন্ধন সৃষ্টি এবং সামাজিকতা গড়ে তোলার নিমিত্তে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় জীবনে আদ্যশ্রাদ্ধের গুরুত্ব অপরিসীম।

4 views

Related Questions