1 Answers
ভ্রাতৃদ্বিতীয়ার গুরুত্ব শুধু পরিবারের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নয়। এ উৎসব জাতি-ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্বের চেতনা জাগ্রত করে জাতীয় ঐক্য গড়ে তোলে। ভাই-বোনের সুসম্পর্কের মাধ্যমে পরিবারে শান্তি প্রতিষ্ঠিত হয়। পরিবারের সকল সদস্য সুখে বাস করে। ভাইকে যাতে কোনো বিপদ-আপদ স্পর্শ করতে না পারে সেজন্য বোনদের যত কামনা। এ দিনটি বড়ই পবিত্র। বোন যমুনাদেবীর পূজার ফলে যমদেব অমরত্ব লাভ করেছিলেন। বর্তমানের বোনেরা যমুনা দেবীর অনুসরণেই তাদের ভাইদের মঙ্গলের জন্য ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া পালন করে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটার সামাজিক ও পারিবারিক গুরুত্ব অপরিসীম।
5 views
Answered