1 Answers

বিশ্বে শান্তি স্থাপনে উদ্দীপকের ঘটনা আমাকে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণের ব্যাপারে উদ্বুদ্ধ করে।

বর্তমান বিশ্বে ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের মারামারি, হানাহানি ও ধ্বংসযজ্ঞ লক্ষ করা যায়। প্রত্যেকেই নিজের ধর্মকে বড় বা শ্রেষ্ঠ বলে দাবি করায় প্রতিনিয়ত সংঘাত হচ্ছে। পাশাপাশি ধর্ম নিয়ে চলছে রাজনীতি। অন্যের ধর্মকে হেয় করা হচ্ছে। কিন্তু মহান সাধক শ্রীরামকৃষ্ণ সকল ধর্মের মাহাত্ম্য তুলে ধরে বলেন যে, "যত মত তত পথ”। পরবর্তীতে তাঁরই শিষ্য স্বামী বিবেকানন্দ সব ধর্মের মাহাত্ম্য তুলে ধরে বলেছিলেন, হিন্দুধর্ম সকল ধর্মকে সত্য বলে মনে করে। সব ধর্মের লক্ষ্য এক। নদীসমূহ যেমন এক সাগরে গিয়ে মিলিত হয়। তেমনি সব ধর্মের লক্ষ্য হচ্ছে ঈশ্বর লাভ। এজন্য বিবাদ বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। বিবেকানন্দ আরও বলেন কারও ধর্ম পরিবর্তনের প্রয়োজন নেই। বরং প্রতিটি ধর্মের সারবস্তু গ্রহণ করে নিজস্বতা বজায় রেখে বিকশিত হতে হবে। উদ্দীপকের ঘটনায়ও আমরা উদ্বুদ্ধ হব প্রত্যেক ধর্মকে সম্মান জানাতে। কে কোন ধর্মের, কে কোন বর্ণের তা কখনো দেখব না। ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করব না। এমনকি প্রত্যেক ধর্মের নীতি-নিয়মকে শ্রদ্ধা করব। প্রত্যেক ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিশ্বের শান্তি স্থাপনে সহযোগিতা করব।

5 views

Related Questions